শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

উন্নত দেশ গড়তে জাতীয় পার্টিতে যোগ দিন-সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে জাতীয় পার্টিতে যোগদানের আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তা ছিল। দেশে সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল। তাই দেশের মানুষ আবারও সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি বর্তমান চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে, জেলা জাতীয় পার্টির সদস্য ও পৌর জাতীয় যুবসংহতির সভাপতি মোশাহিদুর রহমান জাহিদ এর পরিচালনায়। অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবিদুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, হবিগঞ্জ জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউর হক জিয়া, কেন্দ্রীয় জাতীয় যুবসংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি কাজল আহমেদ, কেন্দ্রীয় জাতীয় যুবসংহতির সদস্য ও জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, জেলা জাপার সদস্য নিজাম উদ্দিন সানু, দিলীপ বর্মন, শেখ সুহেল রানা, জাপানেতা আব্দাল মিয়া, মতিউর রহমান, আসগর মিয়া, সৈয়দ শাহান শাহ পীর, ইছাক মিয়া, আব্দুল রহিম, ফজলু মিয়া, ইমরান মিয়া, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ছাত্র সমাজনেতা মোল্লা হেলাল প্রমুখ।
কর্মী সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু সকল ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক এর মতামতে আব্দুস ছালাম মেম্বার কে আহ্বায়ক, আব্দুস শহীদ মেম্বার, আব্দাল মিয়াকে যুগ্ম আহ্বায়ক ও আব্দুল রকিব কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com