সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

আন্তঃজেলা ডাকাত সদস্য জালাল আবারো গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের জাহির আলীর ছেলে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ থানার এসআই সুদ্বীপ রায় ও ইন্দ্রনীলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেনত্তার বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ইতিপূর্বেও সে আরো কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। বার বারই জামিনে মুক্তিলাভ করে সে ডাকাতির সাথে জড়িয়ে পড়ে। সাম্প্রতিককাল কয়েকটি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাতির সাথে সে জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে বলে সাধারণ মানুষ মনে করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com