বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জের ২ জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার জগৎপুর গ্রামের অদূরে শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এক মেলা হয়। তার ন্যায় মেলা উপলক্ষে মেলার মাঠের পাশেই সুযোগ বুঝে কিছু অসাধু লোক জুয়া আসর বসায়। পুলিশ সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই শওকত আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালিয়ে যাওয়ার সময় ২ জুয়ারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ১ হাজার ৮১০ টাকা জব্দ করে পুলিশ।
আটকৃতরা দন্ডিতরা হল :- আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের মোঃ গউছ মিয়ার পুত্র সাজন মিয়া (৩০) ও মোঃ সাফাত উল্লাহর পুত্র পূর্ণচাঁন মিয়া (২৬)। পরে আটককৃত জুয়ারীদের রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালতে আটক ২ জুয়ারী খেলায় সহিত জড়িত কথা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় দু-জন। পরে বিজ্ঞ আদালত আটক ২ জুয়ারীর প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com