বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরের পত্রিকা এজেন্ট সুশংকর সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৪৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পত্রিকা এজেন্ট সুশংকর দেবনাথ (২৮) বি বাড়িয়ার ঘাটুরা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান। মাধবপুর পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও মাধবপুর পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছোট ছেলে সুশংকর তার এক বন্ধুকে নিয়ে চট্টগ্রামের চন্দনায় তীর্থস্থানে যান। সেখানে প্রার্থনা শেষে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেন। সেখান থেকে মোটর সাইকেল যোগে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মাধবপুর ফেরার পথে ঘাটুরা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। নিহতের ভাই শংকর জানান, প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুশংকর বাবা অসুস্থ হওয়ার পর থেকে পত্রিকার ব্যবসা দেখা শোনা করতেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com