শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেয়র আতাউর রহমান সেলিমের সাথে আওয়ামী পরিবারের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সদর মাইক্রোবাস কমিটি, ট্রাক মালিক সমিতি, জেলা শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে শুভেচ্ছা জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com