শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সংবাদ সম্মেলনে পুুলিশি ধর-পাকরের অভিযোগ করলেন মেয়র প্রার্থী মিজান

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশি ধর-পাকরের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মেয়র মিজান বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌর নির্বাচনে আমার জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে একটি কুচক্রিমহল নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট কারার হীন উদ্দেশ্যে আমার কর্মী ও ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনী প্রচারে বিভিন্ন বাধা বিঘেœর সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, ‘কিছুদিন যাবৎ আমার কর্মীদের কোন প্রকার মামলা মোকদ্দমা ছাড়াই পুলিশ হয়রানী করছে। পুলিশ তাদের গ্রেফতার করে জনমনে আতংক সৃষ্টি করছে। এ পর্যন্ত তার ৬ জন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে তিনি অভিযোগ করেন। এর মধ্যে ৪ জনই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী।’ তিনি সুষ্ঠ নির্বাচনের স্বার্থে নিজের কর্মী সমর্থকদের গ্রেফতার ও হয়রানী বন্ধ করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান। পাশাপাশি সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানান ভোটারদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের উপর আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি প্রশাসন আগামী ২৮ ফেব্রুয়ারি একটি সুষ্ট ও শান্তি র্পূণ নির্বাচন উপহার দিবেন। তিনি বলেন, ইভিএমের উপরও আমার পূর্ণ আস্থা আছে। যেহেতু আমি গত নির্বাচনে ইভিএমের ভোটেই নির্বাচিত হয়েছি। এ সময় বার’র সরদার সোনা মিয়া, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শামছু মিয়া, উমেদনগরের মুরুব্বি জালাল উদ্দিন সজলু, আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com