বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘ প্রায় ১৬ বছর স্বামীর সংসার করেন রোসনা। এরই মধ্যে ৪ সন্তানের মা হয়েছেন। স্বামী দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হয়ে স্ত্রী কন্যাদের মারপিট করে আসছেন। গত ২১ ফেব্রুয়ারি রাতে স্বামী কাজল মাদক সেবন করে স্ত্রী ও দুই কন্যাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তারা নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নবীগঞ্জ থানায় দেয়া অভিযোগে স্ত্রী রোসনা উল্লেখ করেন-নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত ছন্তর মিয়ার পুত্র কাজল মিয়া মাদকাসক্ত। স্বামীর এ কাজের প্রতিবাদ করে আসছিলেন স্ত্রী রোসনা বেগম। গত ২১ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে মাদক সেবন করে স্ত্রী রোসনা ও দুই কন্যা লুৎফা ও সাদিয়াকে বেধরক মারপিট করে। তাদের ব্যবহারের কাপড় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে তারা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর মাদকসেবী স্বামী কাজলকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এসআই নাঈম বিষয়টি তদন্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com