শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ওস্তাদ বাবর আলী খানের মৃত্যু বার্ষিকী আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক মিউজিক প্রডিউসার এবং হবিগঞ্জ সুরবিতান ললিত কলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওস্তাদ মোঃ বাবর আলী খানের ৩৬তম মৃত্যু বার্ষিকী আজ। প্রখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ মোঃ বাবর আলী খান হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের এক সময়কার পরোধা ব্যক্তিত্ব ছিলেন। হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত করতে তিনি রেখেছেন বিশাল ভূমিকা। তাঁর বহু ছাত্র-ছাত্রী রেডিও, টেলিভিশনের নিয়মিত শিল্পী। অনন্য প্রতিভার অধিকারী ক্ষণজন্মা এ সঙ্গীত সাধক একইসাথে সঙ্গীতসহ বেশ কয়েকটি বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। প্রয়াত খ্যাতিমান কন্ঠশিল্পী সুবীর নন্দীর সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল ওস্তাদ বাবর আলী খান-এর কাছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওস্তাদ বাবর আলী খান স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯টায় শহরের রাজনগরস্থ পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বাদ আসর কলেজ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ মাহফিল। এতে মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাংখীবৃন্দকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com