বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্বে প্রথম কলাগাছ ও আনারস পাতা থেকে তৈরী কাপড়ের উত্তরীয় জড়িয়ে শাশ্বত রায় রাজ এর অন্নপ্রাশন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পরিত্যক্ত কলাগাছ ও আনারস পাতা থেকে উৎপাদিত উন্নতমানের ফাইবার বা সুতা থেকে তৈরী কাপড়ের উত্তরীয় জড়িয়ে রুপার বাটি, রুপার চামচে প্রসাদ গ্রহণের মাধ্যমে সম্পন্ন হল শাশ্বত রায় রাজের শুভ অন্নপ্রাশন। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তী (পঞ্চাশ বছর) ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরে মাথায় শোলার মুকুট, মালা, পাঞ্জাবি, উত্তরীয় আর সোনার বালায় সেজে বিকেল ৪.৩৮ মিনিটে দাদু, দিদিমা ও ঠাকুরমার কোলে উঠে শ্রী শ্রী মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে রাজ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে গত ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ মহাপ্রভু আখড়ায় অন্নপ্রাশনে উপস্থিত আমন্ত্রিতদের মাধ্যমে ব্যতিক্রমী উত্তরীয়র কথা ছড়িয়ে পড়লে হবিগঞ্জ শহরের অনেকের মধ্যেই কাপড়টি দেখার আগ্রহ তৈরি হয়। উল্লেখ্য, শাশ্বত রায় রাজের জন্মের পরই তার পিতা পার্থ সারথি রায় পুত্রকে হবিগঞ্জে কাঠের তেরি দারুশিল্পের অনন্য নিদর্শন বাংলাদেশের আলোচিত “পদ্ম পালঙ্ক” উপহার দেন। লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পদ্ম পালঙ্কটি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ম্যাগাজিন ও গুগলে দেখতে পাওয়া যায়। বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ পৌর শাখার সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক, লেখক ও গবেষক পার্থ সারথি রায়ের সাথে যোগাযোগ করলে তিনি তার পুত্র সন্তানের জন্য সকলের আশীর্বাদ কামনা করে বলেন, পরিত্যক্ত কলাগাছের বাকল ও আনারস পাতা থেকে উৎপাদিত উন্নতমানের ফাইবার বা সুতা থেকে তৈরী কাপড় সম্ভবত আমার ছেলেই বিশ্বে প্রথম ব্যবহার করেছে। এই কাপড়টি এখনো বাজারজাত হয়নি। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে উৎপাদন চলছে। কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশে এই কাপড় রপ্তানির সম্ভবনা রয়েছে। এই সুতা থেকে দেশেও বিভিন্ন পণ্য তৈরী করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com