বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ বাহুবল শচীঅঙ্গন ধামে বার্ষিক উৎসব শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ আজ বুধবার থেকে বাহুবলের জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৪০তম বার্ষিক উৎসব শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় উৎসবের শুভ উদ্বোধন করবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী), হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সচিব শ্রী অশোক মাধব রায়, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থসহ প্রমুখরা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৪ ফেব্রুয়ারি সকালে শতকন্ঠে গীতা পাঠ, দুপুরে মাধবপুরের ব্যবসায়ী পংকজ সাহার অর্থায়নে নির্মিতব্য শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম দুর্গামন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন, বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান ও দাতাশ্রী সম্মান প্রদান অনুষ্ঠান, রাতে আদিবাসী নৃত্য ও ধামাইল সঙ্গীত, ২৫ ফেব্রুয়ারি সকালে গৌরলীলা কীর্তন ও রাতে ষোড়শপ্রহর নামযজ্ঞের অধিবাস, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি নামযজ্ঞ এবং ২৭ ফেব্রুয়ারি মহাপ্রসাদ বিতরণ। ২৮ ফেব্রুয়ারি সকালে মোহন্ত বিদায় ও রাতে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার শ্রীনির্মলেন্দু চক্রবর্তী। জানতে চাইলে শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম উৎসব কমিটির সভাপতি শ্রী শেখর দেব বলেন, উৎসবের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। মন্ত্রী মহোদয়ের উদ্বোধনের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হবে। ৫ দিন উৎসব উপভোগ করার জন্য তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com