বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে নৌকায় ভোট চাইলেন নিমচন্দ্র ভৌমিক ও বিডি মিত্র

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পক্ষে শহরবাসীর কাছে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক ও সাবেক সচিব বিডি মিত্র।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাঁরা দুইজন শনি মন্দির, গার্নিং পার্ক এবং ঘোষপাড়া এলাকায় আতাউর রহমান সেলিমের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ড. নিমচন্দ্র ভৌমিক ও বিশেষ অতিথি ছিলেন বিডি মিত্র। বৈঠকে উপস্থিত এলাকাবাসীর প্রতি নৌকায় ভোট দেয়ার আহবান জানান জানিয়েছেন তাঁরা। সকল উঠান বৈঠকে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
পৃথক সভায় নিমচন্দ্র ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছেন। আতাউর রহমান সেলিম আওয়ামী লীগেরই একজন প্রতিনিধি হিসেবে নির্বাচনে এসেছেন। উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা অব্যাহত রাখতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করুণ।
পৌরসভার ৩নং ওয়ার্ডের গার্নিংপাক এলাকায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অজিত কুমার পাল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শরীফ উল্লাহ, সজীব আলী, জগদীশ চন্দ্র মোদক, অ্যাডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডঃ নলিনী কান্ত রায় নীরু, জাকির হোসেন চৌধুরী অসীম, ইসমাইল হোসেন, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, শঙ্খ শুভ্র রায়, অ্যাডঃ গনি মিয়া প্রমুখ।
শনি মন্দিরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীলিপ কুমার আচার্য্য। উপস্থিত ছিলেন জগদীশ চন্দ্র মোদক, অ্যাডঃ নলিনী কান্ত রায় নীরু, অ্যাডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রফেসর ইসু ভূষন দাশ, স্বপন লাল বনিক, শঙ্খ শুভ্র রায়, অ্যাডঃ সুধাংশু সূত্রধর, পার্থ প্রথিম দাশ, অ্যাডঃ প্রবাল মোদক, অ্যাডঃ তুষার মোদক প্রমুখ।
ঘোষপাড়া এলাকায় গোপাল গোপের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন অ্যাডঃ মোঃ আলমগীর চৌধুরী, অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, শঙ্খ শুভ্র রায়, অ্যাডঃ দেবাঞ্জন ভটাচার্য্য, সজল বরন দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com