সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাই থেকে পালিয়ে যাওয়া প্রেমিকার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থেকে পালিয়ে যাওয়া প্রেমিকার পুলিশ হেফাজতে ৪৮ ঘন্টা পর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়াও আদালতে জবানবন্দি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৭ এ ভিকটিম সুমাইয়া আক্তার চাঁদনীর জবানবন্দি নেয়া হয়। জবানবন্দি শেষে তার পিতা লাখাই উপজেলার সিংহগ্রামের হাজি জানে আলমের জিম্মায় তাকে দেয়া হয়। এর আগে হাইকোর্টের নির্দেশ মতে গত ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রেমিকা চাঁদনীকে নিয়ে প্রেমিক একই উপজেলার রুহিতনশী গ্রামের খায়রুল আলমের পুত্র ঢাকার বেল্ট ব্যবসায়ী তানভীর আলম (২২) নারী ও শিশু নির্যাতন দমন -২ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় ভিকটিম চাঁদনী আক্তারের মৌখিক জবানবন্দি নেয়া হয়। সে জানায় তাকে কেউ অপহরণ করেনি। সে তানভীরকে ভালোবাসে। তার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক। সে স্বেচ্ছায় তার সাথে পালিয়ে গিয়ে ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জের কোর্টে এফিডেভিট করে বিয়ে করে। ওইদিন দুপুর ২টার দিকে চাঁদনীর পিতা ও কিছু যুবক চাঁদনীকে আদালত এলাকা থেকে নিয়ে যেতে চাইলে পুলিশকে খবর দেয়া হয়। পরে লাখাই থানা পুলিশ এসে আদালতের অনুমতি নিয়ে ভিকটিম চাঁদনীকে তাদের হেফাজতে নিয়ে যায়। ৪৮ ঘন্টা হেফাজতে রাখার পর অবশেষে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর সকালে চাঁদনী আক্তার একই এলাকার সফি রহমানের পুত্র তানভীরের বন্ধু শাকিল আহমেদের সাথে বাড়ি থেকে বের হয়ে ঢাকার নারায়ণগঞ্জে তানভীর আলমের কাছে যায়। সেখানে যাবার পর ওইদিনই তারা বিয়ে করে। মেয়েকে না পেয়ে তার পিতা মানসিকভাবে ভেঙে পড়েন। অবশেষে গত ২৪ ডিসেম্বর তানভীর, শাকিলসহ ৪/৫ জনকে আসামি করে লাখাই থানায় অপহরণের মামলা করেন। এরপর পুলিশ তানভীরের বন্ধু শাকিলকে ২৪ জানুয়ারি ধৃত করে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং বলে চাঁদনী স্বেচ্ছায় তানভীরকে বিয়ে করেছে। সে শুধু চাঁদনীকে লাখাই থেকে তানভীরের কাছে নিয়ে যায়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার বলেন, গতকাল শনিবার ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি শেষে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। মামলা তদন্তাধীন আছে। এদিকে আসামী পক্ষের ভিকটিমকে ২৪ ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখার নিয়ম নেই। কিন্তু পুলিশ ৪৮ ঘন্টা রেখে আইন ভঙ্গ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com