শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সমাবেশ ও গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী এনামুল হক সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শায়েস্তানগরস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলা বিনপির আহ্বায়ক অধ্যাপক এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা বিনপির যুগ্ম আহবায়ক আজম উদ্দিন, সদস্য হাবিবুর রহমান হাবিব, হাজী আবদুল মতিন, হাজী জুলমত আলী, আঃ রউফ, রায়হান উদ্দিন, ফারুক আহমেদ, আয়াত আলী, বিপ্লব, চাঁন মিয়া, মশ্বব আলী, ফরিদ মিয়া, শাহীন, হাফিজ খান, আল আমিন, দরছ মিয়া, মজিদ মিয়া, রুবেল মিয়া প্রমুখ। এদিকে সকালে শহরের ৯নং ওয়ার্ড শায়েস্তানগর বাজার, পইল রোড, শায়েস্তানগর আবাসিক এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন মেয়র প্রার্থী এনামুল হক সেলিম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম জি মুহিত, সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজীব আহমেদ রিংগন বিএনপি নেতা আব্দুল সালাম, জেলা জাসাসের সভাপতি ক্বারী মিজানসহ দলীয় নেতাকর্মীরা। গনসংযোগকালে আগামী ২৮ ফেব্রুয়ারী গণতন্ত্র পূনরুদ্ধারে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com