শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ফেসবুকে মানহানিকর পোস্ট করায় ৫ যুবক কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ফেসবুকে মানহানিকর পোস্ট করায় ৫ যুবক কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তরা হাজির হলে বিচারক বেগম তানিয়া কামাল আসামীদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় পলাতক রয়েছে আরও দুই অভিযুক্ত। আটককৃত আসামীরা হলেন-নবীগঞ্জের দত্তগ্রাম শেখ পাড়া গ্রামের ছানু মিয়ার ছেলে এনামুল হোসেন (২৫), আলকাছ মিয়ার ছেলে সাইফুর রহমান(২০), কামরুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম(২৪), উছমান আলীর ছেলে তাহের আহমেদ (১৮) এবং শাহ হোসেন আলীর ছেলে শাহ শাহরিয়ার আহমেদ (২১)। জানা যায়, নবীগঞ্জ উপজেলার জনৈক্য প্রবাসীর স্ত্রীকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোস্ট করেন একই উপজেলার উছমান আলী, শাহ হোসেন আলী ও রকমতরা। এ ব্যাপারে খেলন বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিবাদী করে নবীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলা হাজিরা দিতে গেলে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নিদের্শ দেন। আসামী পক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট আলমগীর চৌধুরী এবং বাদী পক্ষে শুনানী করেন এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com