বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৯৮৩ সাল, সামরিক জান্তা স্বৈরাচার এরশাদ এর শিক্ষামন্ত্রী মজিদ খানের সাম্প্রদায়িক বাণিজ্যিকিকরণ ও সংকুচনমূলক শিক্ষানীতির বিরুদ্ধে গণমূখী শিক্ষার্থীর দাবিকে এই দিনে ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করতে গেলে পুলিশ নির্বিচারে গুলি করে জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, দিপালী সাহা সহ ১১ জন শহীদ হন। শতাধিক নেতাকর্মী চরম নির্যাতনের শিকার হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো ও স্বৈরাচারী কায়দায় শাসনকার্য পরিচালনাকারীদের বিরুদ্ধে ছাত্রজনতাকে জেগে উঠার আহবান জানিয়ে গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় বামপন্থী সংগঠন সমূহের উদ্যোগে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত হয়। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কমরেড জুনায়েদ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- এড. রনধীর দাশ, মহিবুন্নূর চৌধুরী ইমরান, পীযুষ চক্রবর্তী, মোশারফ হোসেন খান শান্ত, এড. কামরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, এড. জিলু মিয়া, শাহ আশিকুর রহমান, হুমায়ুন খান, গোলাম সারওয়ার জাহান লিটন, সালাউদ্দিন সাইদ, রনজিত, শফিকুল ইসলাম।
সভায় বক্তাগণ বলেন- বহুজাতিক কোম্পানীর ব্যবসায়িক স্বার্থ হাসিলের লক্ষ্যে শফিক রেহমান এই দিনটিকে ভালবাসা দিবস ঘোষণা করেছে। মূলত সন্তান হারা মা, ভাই হারা বোন ও বাংলার ছাত্রজনতা এই দিনটিকে স্বৈরাচার পতন দিবস পালন করার মাধ্যমে প্রমাণিত হয় শহীদের আতœত্যাগ ছাত্রজনতা ভুলে নাই, কোনদিন ভুলবেও না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com