মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

৭৯ বোতল ভারতীয় মদসহ শহরের দীপ্তকে আটক করেছে বাল্লা বিজিবি

  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৭৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ সহ হবিগঞ্জ শহরের দীপ্ত রায় (২৭)কে আটক করেছে বাল্লা বিজিবি। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা রোডে সিএনজি সহ তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ ব্যাটেলিয়ানের বাল্লা কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম এর নেতৃত্বে গতকাল সকালে অভিযান চালানো হয়। এ সময় গাজীপুর ইউনিয়নের বাল্লা রোডের চৌধুরী বাড়ির সামনে সিএনজির গতিরোধ করে দীপ্তকে আটক করা হয়। এ সময় সিএনজিতে তল্লাসী চালিয়ে ৭৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ উদ্ধার করা হয়।
আটক দীপ্ত রায় হবিগঞ্জ শহরের ডাকগর এলাকার দীপক কুমার রায়ের পুত্র। বাল্লা বিজিবি সুবেদার শাহ আলম জানান, আটককৃত মদের মূল্য ৬ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com