বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় এমপি আবু জাহির ্॥ করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, করোনাভাইরাস সংক্রমনের সময় অনলাইনে পাঠদান চলমান ছিল। তারপরও শিক্ষার্থীদের লেখাপড়া অনেক পিছিয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী দিনে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে মাধ্যমিক শিার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। মতবিনিময়ে সদর উপজেলার ৪৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক শিক্ষক অংশ নেন। সংসদ সদস্য আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির শিক্ষা কার্যক্রমও জোরদার করা হয়েছে। কারণ তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হলে তরুণ সমাজকে বেকার থাকতে হবে না। সরকারের উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণের মধ্য দিয়ে হবিগহ্জের সকল শিক্ষককে দায়িত্ব পালন করতে হবে। এ সময় সর্বোচ্চ মেধা ও শ্রম খাটিয়ে হবিগঞ্জের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষা দেয়ার জন্য উপস্থিতদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। পরে তথ্য-প্রযুক্তিতে দক্ষ কয়েকজন শিক্ষকের হাতে সম্মাননান স্মারক তুলে দিয়েছেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com