বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের পুরানমুন্সেফী ও শ্যামলী এলাকার যুবকদের সাথে মেয়র প্রার্থী সেলিমের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরানমুন্সেফী ও শ্যামলি এলাকার যুবকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী যুবনেতা আতাউর রহমান সেলিম। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি এ মতবিনিময় করেন। জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট হুমায়ুন কবির সৈকতের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা রাসেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান সেলিম। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উত্তরণের উপদেষ্টা ফয়সল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন চৌধুরী দিলু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগ নেতা শহরিয়ার চৌধুরী সুমন, কামরুল হুদা চৌধুরী সুমন, ইয়াছিন খান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, শাকিল চৌধুরী, বেলাল আহমেদ, শাহ বাহার, জুবায়ের আহমেদ, সুমন রায়, গোপী দাশ, রাজু আহমেদ, মিজু আহমেদ রতনসহ পুরানমুন্সেফী ও শ্যামলী এলাকার শতাধিক যুবক উপস্থিত ছিলেন।
এ সময় আতাউর রহমান সেলিম বলেন, শব্দ দূষণ প্রতিরোধে নির্বাচনে মাইক দিয়ে প্রচারণা বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কারণ মাইকিংয়ের কারণে সাধারণ মানুষের অনেক সমস্যা হয়। এ জন্য সকল প্রার্থীদের নিয়ে বসে মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত নিলে অনেক ভালো হবে। পাশাপাশি নির্বাচনকে উৎসবমূখন ও সুষ্ট করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com