মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে অপহৃত কিশোরী উদ্ধার ॥ প্রেমিক পলাতক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ দিন পর অপহৃতাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে কথিত প্রেমিক ও তার সহযোগি আত্মগোপন করেছে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। জানা যায়, গত ২০ জানুয়ারি উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুল জলিলের ষোড়শী কন্যা স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নিখোঁজ হয়। এ বিষয়ে ২১ জানুয়ারি বানিয়াচং থানায় জিডি করা হয়। এদিকে ওই ছাত্রীর স্বজনরা জানতে পারেন একই গ্রামের নানু মিয়ার পুত্র উজ্জল মিয়া (২২) তাকে বিয়ের প্রলোভন দিয়ে চট্টগ্রাম নিয়ে যায় এবং সেখানে তারা বাসা ভাড়া নিয়ে গার্মেন্টেসে চাকরি করে। গত ২৮ জানুয়ারি তাদের অভিভাবকরা গিয়ে চট্টগ্রাম থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি সামাজিকভাবে সমাধান না হওয়ায় গতকাল বুধবার রাত ৮টায় ওই কিশোরী ধর্ষণের অভিযোগ এনে সদর হাসপাতালে ভর্তি হয়। ওই কিশোরীর পিতা জানায়, তার মেয়েকে প্রলোভন দিয়ে চট্টগ্রাম নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, বাড়ি এসে মুরুব্বীরা সমাধানের চেষ্টা করে। কিন্তু তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এদিকে ঘটনার পর থেকে উজ্জল ও তার বন্ধু একই এলাকার হারুন মিয়ার পুত্র ইমরান (১৯) পলাতক আছে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত দেব জানান, বিষয়টি নিয়ে অভিযোগ দেয়া হয়নি। এরপরও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com