বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে জনসেবা সামাজিক উন্নয়ন সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জনসেবা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বুধবার এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। সংস্থার কোষাধ্যক্ষ ফজলুর রহমান এর সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন জনসেবা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ এখলাছুর রহমান সামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. দেবাশীষ দেব, ডা. সুশীল কুমার মোদক, সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক মানবজমিন ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মখলিছ মিয়া, তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, মোফাচ্ছির আহমদ, শাকিল আনোয়ার রিয়াদ, বানিয়াচং উপজেলা টিম লীডার সায়মা আক্তার মুন্নি, আজমিরীগঞ্জ টিম লীডার রুবেল আহমেদ ও ডা. জহিরুল ইসলাম। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com