শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মেয়র পদে বিএনপির প্রার্থী এনামুল হক সেলিম এর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থককে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তার নিকট গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আবুল হাসিম, যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সদস্য এম জি মোহিত, এডভোকেট মোঃ আব্দুল হাই, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল। এর পূর্বে বিএনপি দলীয় মেয়র প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি’র ১ম যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জিকে গউছ এর সাথে সাক্ষাৎ করলে তিনি মিছিল সহকারে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা প্রদান করতে পরামর্শ দিয়ে এগিয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com