বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভা নির্বাচন ্॥ মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ১ মেয়র প্রার্থী ও ৩৮ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দিনভর প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে আজ মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন এবং আগামি বৃহস্পতিবার যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান তার মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে তিনজন, ২নং ওয়ার্ডে দুইজন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ১ জন, ৫নং ওয়ার্ডে তিনজন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন এবং ৯ নং ওয়ার্ডে ৬জন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ২ জন ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৪ জন মনোয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান। নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকেই ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com