বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অত্যাধুনিক শপিং সেন্টার তাহসিন প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের প্রান কেন্দ্র (শেরপুর রোড, ওসমানী রোড এবং হবিগঞ্জ রোডের কেন্দ্রস্থল) আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে নির্মিত হচ্ছে ৫ তলা বিশিষ্ট আধুনিক শপিং সেন্টার ‘তাহসিন প্লাজা’। রবিবার সকালে তাহসিন প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫তলা বিশিষ্ট ‘তাহসিন প্লাজা’র ভিত্তি প্রস্তর স্থাপন করেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও ‘তাহসিন প্লাজা’র সত্ত্বাধিকারী অধ্যাপক আব্দুল হান্নান। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, বিশিষ্ট ব্যবসায়ী নিয়ামুল হক, ছাবু মিয়া, খালিছ মিয়া, আতাউর রহমান, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ভট্টাচায্য শুভ, সাংবাদিক ছনি চৌধুরী, সেজুয়ান আহমেদ, আল-করিম মসজিদের সাবেক খতিব মনসুর আহমেদ আজাদ, আব্দুল হামিদ, নান্দার মিয়া, ডাঃ স্বপন সূত্রধর, অজয় সূত্রধর, মো. কামরুজ্জামান, আব্দুল মুক্তাদির, মাওলানা চুনু মিয়া, মন্নান মিয়া প্রমুখ। উল্লেখ্য- আগামী ৯ মাসের মধ্যে তাহসিন প্লাজার কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। নবীগঞ্জ শহরের কেন্দ্রস্থলে ‘তাহসিন প্লাজা’ নির্মিত হওয়ায় দোকান কোঠা, ব্যাংক, বিমা, ও অফিসের জন্য আকর্ষণীয় হবে বলে মনে করছেন অনেকেই। এরই মধ্যে তাহসিন প্লাজায় দোকান কোঠা, ব্যাংক, বিমা, অফিসের জন্য ভাড়া দেয়া হইতেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com