বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হাকিম ফাউন্ডেশনের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে যোগ দিতে আগামীকাল ॥ নবীগঞ্জের করগাও গ্রামে আসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

আগামী ২৬ জানুয়ারী নবীগঞ্জের করগাও গ্রামে আসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বিজয় দিবস উপলক্ষে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে করগাও নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে যোগ দিবেন। টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহন করবে ফ্রেন্ডস কাব বনাম ওসমান ক্রীড়া চক্র। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক সেলিম, করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইমুদ্দিন। সভাপতিত্ব করবেন হাকিম ফাউন্ডেশনের পরিচালক জামশেদ আলী। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখবেন রোকন-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির যুক্তরাষ্ট ইনক এর যুক্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। উক্ত টুর্নামেন্টে সকলকে অংশ গ্রহন করার জন্য আহ্বান জানিয়েছেন টুর্নামেন্টের উদ্যোক্তা রোকন-হাকিম।- বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com