বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

৫ ফেব্রুয়ারি ডিসি কার্যালয় প্রাঙ্গনে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের অবস্থান কর্মসূচী ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সকল ব্যাটারিচালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবিতে ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আন্দোলন পরিচালনা কমিটির এক সাধারন সভা গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্ট অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শংকর শুকবৈদ্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি ধনু মিয়া, সামছুর রহমান, কোষাধ্যক্ষ রহিমুল ইসলাম চৌধুরী, লাইন সেক্রেটারি ইরা মিয়া, গনি মিয়া, আব্দুল আলী, ফারভেজ মিয়া, প্রচার সম্পাদক সালেক মিয়া, সহপ্রচার সম্পাদক আব্দুল মালেক, সহ-দপ্তর সম্পাদক মাশুক মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকল ব্যাটারিচালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবিতে আগামী ৫ই ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com