বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লস্করপুর হাবিলীর জমিদার সৈয়দ মোতাকাব্বিরের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ তরফ রাজ্য বর্তমানে হবিগঞ্জ সদর উপজলোর লস্করপুর পশ্চিম হাবিলীর জমিদার সৈয়দ আব্দুল মোতাকাব্বির আবুল হোসনের মৃত্যুবার্ষিকী আজ বুধবার। সৈয়দ মোতাকাব্বির সদর উপজেলার লস্করপুর পশ্চিম হাবিলীতে ১৮৭৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন। তার পিতা সৈয়দ মোজাম্মলে হোসেন এবং মাতা সৈয়দা সামসুন্নেছা। তিনি একজন শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। শায়েস্তাগঞ্জ হাইস্কুলের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা এবং তার উদ্যোগে লস্করপুর পোষ্ট অফিস, লস্করপুর রেলওয়ে জংশন প্রতিষ্ঠিত হয়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম উপন্যাস ‘কল্পতরু’। উক্ত উপন্যাসে ‘জীবনের কর্তব্য’ নামক একটি সনেট কবিতা রয়েছে। যেখানে প্রত্যেক পংক্তির প্রথম অর সমূহ সংযুক্ত করলে উনার নাম ও পরিচয় পাওয়া যায়। তিনি ১৯০৯ খ্রিষ্টাব্দে আঞ্জুমান ইত্তিহাদুল মুসলেমীন নামক একটি সামাজকি প্রতিষ্ঠান স্থাপন করে দীর্ঘকাল এর সভাপতির দায়ত্বি পালন করেন। তিনি ১৯৬০ সালের ২০ জানুয়ারি ইন্তেকাল করেন। তিনি নয় পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তন্মধ্যে তার এক সন্তান বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি ছিলেন। সৈয়দ এবি মাহমুদ হোসেনের সুযোগ্য সন্তান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ছিলেন। মরহুম জমিদার সৈয়দ আব্দুল মোতাকাব্বির আবুল হোসনের আরেক পুত্র সৈয়দ মুমিদুল হোসেনের সুযোগ্য সন্তান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com