বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে নব-নিবার্চিত নবীগঞ্জ প্রেসক্লাব ২০২১ সালের নব-নির্বাচিত কমিটি ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বর্তমান সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, এম.এ মুহিত, সদস্য মোঃ আবু তালেব, মোঃ নুরুজ্জামান ফারুকী, জাকির হোসেন চৌধুরী, মোঃ মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ মহিউদ্দিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তাই সমাজের চোখ হিসাবে দায়িত্বশীল থেকে সত্য, ন্যায়নিষ্ট ও পক্ষপাত্বহীনভাবে সংবাদ তৈরী করে মানুষের কাছে পৌছে দিতে হবে। তিনি বলেন, উপজেলা প্রশাসন সকল সাংবাদিকের কল্যাণে ও কাজে সবসময় সর্বোচ্চ সহযোগীতা করে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com