মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

পেট্টোল বোমা বিস্ফোরণের ঘটনায় নবীগঞ্জে আ.লীগের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উত্তাপ্ত নবীগঞ্জের রাজনৈতিক অঙ্গন। শহরজুড়ে উত্তাজনা বিরাজ করছে। নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড়ে আওয়ামী লীগের পথসভা শেষে পেট্টোল বোমা বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ শহরতলীর খালিক মঞ্জিলস্থ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা স্বাক্ষরিত পত্রে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা। লিখিত বক্তব্যে রানা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ও মেয়র প্রার্থী রাহেলের সমর্থনে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। পথসভার শেষ পর্যায়ে হঠাৎ বিকট আওয়াজ হয় এবং চারিদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সভায় আগত নেতাকর্মীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এ সময় বিভিন্ন সহযোগী সংগঠনের ৩ জন কর্মী গুরুতর আহত হয়। পরে পুলিশসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে বোমা সদৃশ্য কিছু ডিব্বা ও পেট্টোল বোমা প্রকৃতির পেপসির বোতল ঘটনাস্থলে দেখা যায়। যেহেতু পথসভা নৌকা প্রতীকের সমর্থকদের উপস্থিতিতে জনসভায় রূপ নেয় তা দেখে প্রতিপক্ষের প্রতিন্দ্বন্দ্বি বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকরা দিশেহারা হয়ে সমাবেশস্থলে চোরাগুপ্তা বোমা হামলার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com