বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের উমেদনগর এলাকায় হবিগঞ্জ পৌরপানি সরবরাহ প্রকল্পের আওতায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগর এলাকায় হবিগঞ্জ পৌরপানি সরবরাহ প্রকল্পের আওতায় লৌহ দুরীকরন প্লান্ট-৪ ও উৎপাদক নলকুপ স্থাপনের স্থান নির্ধারনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ পৌরভবনে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উমেদনগর এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ প্রকল্পের আওতায় পৌরএলাকায় পানি সরবরাহের প্রথম প্রকল্পটিই স্থাপন করা হবে। উমেদনগর এলকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে ওই এলাকায় পানি সরবরাহ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। উমেদনগর এলাকাবাসীর মতামত ও পরামর্শের ভিত্তিতে ওই প্রকল্পের স্থান নির্ধারনের জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উমেদনগরের বিশিষ্ট মুরুব্বী সোনা মিয়া সর্দার, সাবেক পৌরকমিশনার মোঃ ফরিদ মিয়া, হাজী ইউনুস মিয়া, সাবেক পৌরকাউন্সিলর মোঃ মিজানুর রহমান, হাজী আব্দুর রহমান, হাজী ফুল মিয়া, আব্দুল হান্নান ফরিদ, এডভোকেট বজলুর রহমান, মফিজুল ইসলাম বাচ্চু, আফজাল হোসেন, মোঃ আব্দুল কদ্দুস মিয়া, আকবর হোসেন রেঞ্জার, বর্তমান পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, প্রমুখ। সভায় উমেদনগর এলাকায় পানিসরবরাহ প্রকল্পের জন্য যথাযোগ্য স্থান নির্বাচনের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয। এ কমিটি আগামী রবিবারের মধ্যে ওই স্থান নির্বাচন করে রিপোর্ট করার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরপানি সরবরাহ প্রকল্পের আওতায় লৌহ দুরীকরন প্লান্ট-৪ ও উৎপাদক নলকুপ স্থাপন করা হবে উমেদনগর এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com