বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

লাখাই থানার এসআই সজীব দেব রায় সহ ৯ পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ এর পক্ষ থেকে পুরস্কার প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০২০ইং সনের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের পুলিশিং কার্যক্রমের অগ্রগতি ও অপরাধ সভায় লাখাই থানার এসআই সজীব দেব রায় সহ ৯ জন পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে গতকাল বিকালে ধুলিয়াখালস্থ পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদমর্যাদার ৯জন পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাহুবল) পারভেজ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর) মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ) শেখ মোহাম্মদ সেলিম, ডিআইও-১, ওসি ডিবি, টিআইসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com