বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নুরপুর ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিশেষ প্রচার কার্যক্রম এর আওতায় গতকাল সোমবার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটিভি‘র জেলা প্রতিনিধি মো. আলমগীর খান। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য ওয়াহিদুর রহমান ও মহিলা সদস্য মোছাঃ কামরুন্নাহার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ হাবিবুর রহমান। বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা করা হয়। প্রায় ২ শতাধিক মহিলা এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com