শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এমএ গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্টের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত নবীগঞ্জ উপজেলার অত্যান্ত সুপরিচিত এমএ গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্টের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কুর্শী ইউনিয়নের ষাইটকাহন গ্রামে হতদরিদ্র ও ছিন্নমুল লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন, হেলাল আহমেদ সেফু, মতিউর রহমান, শাহজাহান মিয়া, সুমন মিয়া, আল আমিন আহমদ, রাহান, জাবেদ, সাইফুল, হাসান মিয়া, পাভেল মিয়া, সাগর পাল, মুহিত হোসেন, ছাব্বির মিয়া প্রমূখ। এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাস্টের কর্ণধার তরুন সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন জানান, আমার বাবার প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে আমরা হতদরিদ্র, অভাবগ্রস্থ, ছিন্নমুল মানুষদের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা এই শীত মৌসুমের শীতবস্ত্র বিতরণের দ্বিতীয় ধাপ সম্পন্ন করলাম। করোনা পরিস্থিতির কারণে প্রতি বছরের ন্যায় বড় পরিসরে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না, ফলে ছোট ছোট পরিসরে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে আমরা আরো বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ। তিনি আরো জানান, ইতিপূর্বে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ, নলকূপ প্রদান, বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে যাচ্ছি। উক্ত ট্রাস্টের পথ চলায় তিনি সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com