শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বহুলায় উদ্ধার হওয়া বিরল প্রজাতির শকুন রেমা চা বাগানে অবমুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির শকুন চুনারুঘাটের রেমা চা বাগানে অবমুক্ত করা হয়েছে। এর আগে শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন দুই যুবক। জানা যায়, গত সোমবার ওই গ্রামের আব্দুল আজিজের উঠানে গাছ থেকে অসুস্থ অবস্থায় একটি শকুন নিচে পড়লে তার ছেলে হাবিব মিয়া শকুনকে উদ্ধার করে সেবা ও খাবার খাইয়ে ভালো করেন। তাকে সহযোগিতা করেন প্রতিবেশী আব্দুল কাদেরের পুত্র মোতালিব। গত মঙ্গলবার হবিগঞ্জ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেহান মাহমুদকে খবর দিলে তিনিসহ ফরেষ্টার তোফায়েল আহমেদ চৌধুরী ও হিসাব রক্ষক রূপক দেবনাথ শকুনটি তাদের জিম্মায় নিয়ে যান। গতকাল বুধবার রেমা চা বাগানে হাবিবকে সঙ্গে নিয়ে শকুনটি অবমুক্ত করেন। রেঞ্জ কর্মকর্তা রেহান মাহমুদ জানান, পাখি প্রেমে উদ্বুদ্ধ হয়ে শকুন পাখির কোনো প্রকার ক্ষতি না করে হাবিব তাদের প্রতি যে মহত্বের পরিচয় দিয়েছে তা কিশোর ও যুবসমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ জন্য তিনি হাবিবকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com