বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে ব্যবসায়ীর দুই আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষ

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুরে মোজাম্মেল হক (৪৮) নামের এক ব্যবসায়ীর দুই আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ওই গ্রামের চিকিৎসক সিরাজুল হকের পুত্র ও স্থানীয় বাজারের ব্যবসায়ী। জানা যায়, একই গ্রামের খালেক মিয়ার পুত্র কাজী সফিকুল ইসলামের সাথে মোজাম্মেলের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত সোমবার বিকালে বাড়ির সামনের সড়কে সফিকুল, আলী আজগরের পুত্র হাবিব, আকিক, সুহেলসহ কয়েকজন মিলে মোজাম্মেলকে মারপিট করে। এক পর্যায়ে তার হাতের দুইটি আঙ্গুল কর্তন করে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে ঢাকা ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com