বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে পোনা বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড ॥ ৫ কেজি মাছ জব্দ করে পুকুরে অবমুক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পোনা মাছ বিক্রেতাদের বিরুদ্ধে অীবযান চালিয়ে ১ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া ৫কেজি পোনা মাছ জব্দ করে পুকুরে অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নবীগঞ্জ শহরের মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পোনা মাছ বিক্রেতারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় শহরের রাজনগর গ্রামের আফতর আলীর ছেলে ছনর মিয়াকে প্রায় ৫ কেজি পোনা মাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক দু’শত টাকা জরিমানা ও জব্দকৃত পোনা মাছ উপজেলা জামে মসজিদের পুকুরে অবমুক্তি করে তাকে ছেড়ে দেন। ভবিষ্যতে পোনা মাছ শিকার ও বিক্রী না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মাছে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com