বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যাদবপুরে পানি সমস্যার সমাধান ও রিচি ইউনিয়নে বিট পুলিশের সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামে চলতি মৌসুমে কৃষি ক্ষেতের জন্য জমিতে পানি সেচ নিয়ে দ্বন্দ্ব সমাধান হয়েছে। ২৬ ডিসেম্বর সদর থানার ওসি মাসুক আলী গ্রামের উভয়পক্ষকে নিয়ে এক সালিশের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম। পরে বিষয়টি সমাধান হয়। ওই দিনই সন্ধ্যা ৭টায় রিচি ইউনিয়নের নোয়াগাও গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ মাসুক আলী। সভায় চুরি, জুয়াসহ সকল অপরাধীর ব্যাপারে এলাকাবাসীকে স্বোচ্ছার করা হয়। শীত মৌসুমে এলাকায় রাত্রীবেলা স্বেচ্ছায় পাহারায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। এলাকার চিহ্নিত চোর ও জুয়াড়ীদের ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com