বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

তেঘরিয়া গ্রামে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়া (২২), মনির মিয়া (২০), জুবায়ের (২০), উজ্জল (১৮), পলাশ (২৭), সজিব (১৪), কামাল (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, ৩নং মুড়িয়াউক ইউনিয়নের দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মাঝে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। গতকাল ওই সময় সাবেক চেয়ারম্যান মৃত সহিদ মিয়ার পুত্র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান মিয়া ও মৃত আবু মিয়ার পুত্র মুখলেছ মিয়ার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com