মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নাগরিকদের ভোগান্তি কমাতে হবিগঞ্জ ডিজিটাল ভূমি রেকর্ড রুম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাগরিকদের ভোগান্তি কমাতে হবিগঞ্জসহ ২১টি জেলায় ভূমি রেকর্ড রুমকে ডিজিটাল করেছে ভূমি মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাক থেকে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
হবিগঞ্জ, ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোণা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জ এই ২১টি জেলায় ডিজিটাল রেকর্ড রুম চালু হয়েছে। তিনি বলেন, আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে সারা দেশকে ডিজিটাল রেকর্ড রুমের আওতায় আনা হবে। তবে এ উদ্যোগে বাদ পড়বে তিন পার্বত্য জেলা। ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সেখানে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় আরও সময় লাগবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘এটা এখন আর পাইলটিং পর্যায়ে নেই। আমরা রোল আউট। তিন পার্বত্য জেলা বাদে আগামী বছরের মধ্যে সারা দেশে ডিজিটাল রেকর্ড রুমের কাজ শেষ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘সাইবার সিকিউরিটি বড় ইস্যু। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এথিক্যাল হ্যাকার দিয়ে আনএথিক্যাল হ্যাকারদের গতিবিধি পর্যবেণ করে দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’ নিরাপদে মানুষ যেন সার্টিফায়েড কপি পায়, এ নিয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com