বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির সিলেট বিভাগীয় কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি পালন করতে কমিটি গঠন করেছে বিএনপি। জাতীয় কমিটি ও স্টিয়ারিং কমিটির বাইরে আরও ২৫টি কমিটি গঠন করা হয়েছে। আগামী বছরের ২৬শে মার্চ থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালনে ১৫টি বিষয়বিভিত্তি কমিটি এবং ১০টি বিভাগীয় কমিটির গঠন করেছে দলটি। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়š-ী উদযাপন কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন এই ২৫টি কমিটির নাম ঘোষণা করেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সিলেট বিভাগীয় কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী, সদস্য এডভোকেট ফজলুল হক আসফিয়া, তাহমিনা রুশদীর লুনা, খন্দকার মোক্তাদির হোসেন, ড. মোঃ এনামুল হক চৌধুরী, সদস্য সচিব ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, সদস্য আলহাজ্ব জি কে গউছ, দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, শাম্মী আক্তার, নাসির চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, খালেদা রাব্বানী, নাসের রহমান, এবাদুর রহমান চৌধুরী, হাজী মুজিবুর রহমান চৌধুরী, শেখ সুজাত মিয়া, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মিসেস সামিয়া চৌধুরী, এডভোকেট আবেদ রাজা, রেজাউল হাসান কয়েস লোদি ও আব্দুল লতিফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com