স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের গ্রেফতার করেন। তাদেও বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এএসআই দেলোয়ার হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) ও বেঙ্গাডোবা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।