বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বয়ানে বয়ানে জনসচেতনতা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বয়ানে বয়ানে জনসচেতনতা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ লাইনে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এতে জেলার কয়েকশ’ আলেম উপস্থিত ছিলেন। বর্তমান শীত মৌসুমে জেলার বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। এ অঞ্চলের মানুষ ধর্মভিরু। আলেমদের কথায় গুরুত্ব দেন। তাই ইসলামের আলোকে জঙ্গীবাদ দমন, মাদক নির্মুল, গুজব ছড়ানোর বিরুদ্ধে যেন তারা বয়ান করেন। ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা যেন তারা তুলে ধরেন। ইসলামের ভাল দিকগুলো মানুষের সামনে তুলে ধরা ও ধর্মীয় জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করতে আলেমদের ভূমিকা রাখার লক্ষ্যে এ মতবিনিময়ের আয়োজন করেন পুলিশ সুপার। এতে জেলার বরেণ্য আলেমগণ বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আনোয়ার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com