মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ের মনতৈল গ্রামের ভূমি নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের মনতৈল গ্রামের ভূমি নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলামের উভয় পক্ষ নিয়ে সমঝোতায় বসে এ বিরোধ নিষ্পত্তি করেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের জালাল উদ্দিন শহরের মোহনপুর এলাকার মরহুম মাহমুদ হোসেন এর কন্যা মোছাঃ তুলা বিবি কাছ থেকে ৬৬ শতক ভূমি ক্রয় করে ভোগ দখলে ছিলেন। এ অবস্থায় তার ভূমি জোর পূর্বক ভোগ-দখলে দেয়ার চেষ্টা চালায় মনতৈল গ্রামের কিছু ব্যক্তিরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ দিকে নিজের জায়গা উদ্ধারের জন্য জালাল উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার উভয় পক্ষ নিয়ে গতকাল সমঝোতা বসেন। শালিস বৈঠকে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করেন তিনি। জায়গাটি জালাল উদ্দিনের ভোগ দখলে দেয়া হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ২০১৪ সাল থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করে। যা আদালতে বিচারাধীন রয়েছে। আমি উভয় পরে কথা শুনি। অভিযুক্তরা তুলা চান বিবির কাছ থেকে জমি ক্রয় করতে চেয়েছিলো। তুলা চান বিবি তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা ও নিয়েছিলেন। কিন্তু তিনি তাদের কাছে জমি বিক্রয় না করে জালাল উদ্দিন এর কাছে বিক্রি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com