বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ইদুরের ওষুধ খেয়ে তরুণীর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ইদুরের ওষুধ খেয়ে তরুণীর মৃত্যু হয়েছে। উপজেলার ভেড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের ভেড়াখাল গ্রামের মোঃ নুর মিয়ার মেয়ে মোছাঃ মুর্শিদা খাতুন (২০) গত ১ ডিসেম্বর রাত ১০টার দিকে পরিবারের অগোচরে ইদুর মারার ওষুধ খেয়ে ছটফট করতে থাকে। এ অবস্থায় নুর মিয়া তার মেয়ে মুর্শিদা খাতুনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেড়ে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু মুর্শিদার পরিবারের লোকজন মুর্শিদা খাতুনকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে না গিয়ে তারা বাড়িতে চলে যান। ৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে মোছাঃ মুর্শিদা খাতুন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় পরিবারের লোকজন মুর্শিদাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মুর্শিদা খাতুনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন তদন্ত কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com