শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে লাইসেন্স বিহীন স’মিল পরিচালনা ॥ ২ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে বিসমিল্লাহ স’মিল করাতকলে লাইসেন্সবিহীন ভাবে পরিচালনা করার মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে রসুলগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করে বিসমিল্লাহ স’মিল নামক লাইসেন্স বিহীন ভাবে পরিচালনা করার জন্য করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী স’মিলে কর্মরত মোতালজরপুর পুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র হামিদুর রহমান ও বাউসা গ্রামের টবিজ উল্লাহ পুত্র সলিম উল্লাহকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এ এস আই সৌরভ সহ একদল পুলিশ। স’মিলটি সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, অবৈধ বা সরকারি বিধি বিধান অনুসরণ না করে যেসব করাতকল চলছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাঠে নেমেছে প্রশাসন। যথাযথ নিয়ম অনুযায়ী লাইসেন্স ও নিয়ম মেনে করাতকল পরিচালনার জন্য অনুরোধ করা হল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com