বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে বাধন হিজড়া সংঘের এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাধন হিজড়া সংঘ উদ্যোগে এইচআইভি/এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলেসুর রহমান। হবিগঞ্জের সমাজসেবা উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সাব-ডিআইসি’র ইনচার্জ মোঃ আমির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রোগ্রাম স্পেশালিষ্ট আবু সামা মোঃ আল ইমরান ও বাধন হিজড়া সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল হাসান। সভায় বক্তাগণ বলেন- “এইচআইভি/এইডস প্রতিরোধ করতে হলে প্রথমে আমাদের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে সকলের অংশগ্রহনে সামাজিক আন্দোলন গড়তে হবে। হিজড়া জনগোষ্ঠিকে শিক্ষিত করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী, হিজড়া প্রতিনিধি, ও সিভিল সোসাইটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com