বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান মুকুলের বিরুদ্ধে শালিসের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে শালিসের রক্ষিত টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ এনে মোঃ মাহমুদ মিয়া নামে এক ব্যক্তি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
অভিযোগের বিবরণে জানা যায়- মাহমুদ মিয়া গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের অনুসারী হওয়ায় (বরখাস্তকৃত চেয়ারম্যান) ইমদাদুর রহমান মুকুল সরকার দলের প্রভাব বিস্তার করে তার নিজস্ব বলয়ের আব্দুল হামিদ গং কর্তৃক বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করতে থাকেন। একের পর এক মামলায় মাহমুদ মিয়া সর্বশান্ত হয়ে পড়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন। তিনি অভিযোগে আরও বলেন- প্রতিপক্ষের লোকজনের মধ্যে কিছু সংখ্যাক লোকজনের সাথে মামলা মোকাদ্দমা নিষ্পত্তি করে দেয়ার আশ্বাসে মুকুল চেয়ারম্যান ১ লাখ টাকা জামানত চাইলে মাহমুদ মিয়া ১ লক্ষ টাকা চেয়ারম্যান মুকুলের কাছে প্রদান করেন। দীর্ঘদিন সময়ক্ষেপন করে এক পর্যায়ে প্রহসনের সালিশ করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। বিরোধ ও মামলা মোকাদ্দমা নিষ্পত্তি না হওয়ায় মাহমুদ মিয়া জানামতকৃত ১ লক্ষ টাকা চেয়ারম্যান মুকুলের কাছে ফেরত চাইলে তিনি ৩৮ হাজার টাকা ফেরত দেন। এরপর থেকে অবশিষ্ট ৬২ হাজার টাকার জন্য চেয়ারম্যান মুকুলের কাছে ধর্ণা দিলেও চেয়ারম্যান মুকুল টাকা ফেরত না দিয়ে একেক সময় একেক কথা বলেন। অবশেষে চেয়ারম্যান মুকুল টাকা ফেরত না দেওয়ায় প্রতিকার চেয়ে মাহমুদ মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ব্যাপারে গজনাইপুর ইউনিয়নের (বরখাস্তকৃত) চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে- তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন-বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com