বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় নির্বাচন অফিসারের

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৬০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাস পার্লি আসন্ন নির্বাচনকে সামনে রেখে পৌরসভার মেয়র-কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল রবিবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর আব্দুস ছালাম, প্রাণেশ চন্দ্র দেব, জায়েদ চৌধুরী, আলা উদ্দিন, সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা বেগম প্রমুখ।
সভায় নির্বাচন অফিসার দেবশ্রী দাস পার্লি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি জানান, পৌরসভার সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং ইভিএম এ ভোটের পদ্ধতি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতার অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com