বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১৬ নভেম্বর ’৭১ বদলপুর যুদ্ধ ॥ শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তমের স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৭১ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ ১৬ নভেম্বর ১৯৭১ইং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকায় দিনব্যাপী সম্মুখ যুদ্ধে দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাসপার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস পাক বাহিনীর গুলিতে শহীদ হন। ৫০ তম মৃত্যুদিবস স্মরণে আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুপুর ১২ ঘটিকায় “ঐতিহাসিক বদলপুর যুদ্ধ ও শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তম” শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে দাসপার্টির গাজী মুক্তিযোদ্ধাগণ ও বিশিষ্ট অতিথিরা আলোচনা ও স্মৃতিচারণ করবেন। এ বিষয়ে দাসপার্টির অন্যতম গাজী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জানান, এখনও ঐ পার্টির জীবিত সহযোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, সভার পূর্বে সকাল ১১টায় শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তম এর বেদীতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com