বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বানিয়াচংয়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪০৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ জায়গা নাই, ঘর নাই এধরনের আশ্রয়হীন মানুষদের মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। গতকাল বানিয়াচং উপজেলায় নির্মানাধীন ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি আব্দুল মজিদ খান। মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গৃহহীনদের জন্য উপহার হিসেবে বানিয়াচং উপজেলার জন্য ৫৪টি ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বানিয়াচং ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়া মৌজার জাতুকর্ণ পাড়া গ্রামের ১ নম্বর দাগ ও খতিয়ানের ভূমিতে ১৪টি পাকা ঘর নির্মানের কাজ শুরু করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর উপহারের ওই ঘরের ভিত্তিপ্রস্থর কাজের উদ্ধোধনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। গতকাল ১৫ নভেম্বর রবিবার বিকাল ৪টায় ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্ধোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। ভিত্তিপ্রস্থর শেষে তিনি লোকেশন ও কাজের গুনগত মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় সংসদ সদস্য‘র সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বানিয়াচং ৩ নম্বর দঃপূঃ ইউপি চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রতিটি ঘরের জন্য ব্যয় হবে ১ লক্ষ ৭১ হাজার টাকা। বানিয়াচং উপজেলায় ৫৪টি গৃহ নির্মাণ কাজে ব্যয় হবে ৯২ লাখ ৩৪ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com