বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বানিয়াচঙ্গের ইউএনও ও ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। গতকাল রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে এই দুই অফিসে কর্মরত কর্মচারীরা উপজেলার সামনে অবস্থান করছেন।
আন্দোলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সুপার সুব্রত কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক আশফাকসহ সকল সকল কর্মচারীবৃন্দ। আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্বঘোষিত কর্মসূচীর হিসেবে তারা এই কর্মবিরতি পালন করছেন। সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা দীর্ঘদিন ধরে ১৬-১১ গ্রেডে দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞ এসব কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন বা পদোন্নতির কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা অবহেলিত রয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ে একই গ্রেডের কর্মচারীরা পদোন্নতি পেয়ে উন্নীত গ্রেডের বেতন-ভাতা ভোগ করলেও জনপ্রশাসন ও ভূমি মন্ত্রনালয়ের এই ৩য় শ্রেণির কর্মচারীরা এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একাধিকবার এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হলেও এর বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই সচিবালয়ে কর্মরত কর্মচারীদের ন্যায় সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী পালন করছে।কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তারা সংশ্লিষ্ট অফিসে হাজিরা খাতায় স্বার করে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে যাবেন। এই সময়ের মধ্যে দাবী না মানলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত সুব্রত বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবী জানিয়ে আসছি। কিন্তু দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও পরে তা বাস্তবায়ন করা হয় না। তাই বাধ্য হয়ে আবারো আমরা আন্দোলনে নেমেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com